সূচকের উত্থান-পতনে লেনদেন
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৬ ডিসেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে চার কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

