সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রস্তুতি

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রস্তুতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:০০

‘শেরশাহ’ সিনেমার পরই বলিউডের জনপ্রিয় জুটি হয়ে যান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সিনেমার সফলতার পর তারা ব্যক্তিজীবনেও একে অন্যের প্রেমে পড়েন। তাদের বিয়ে নিয়েও অনেক খবর শোনা যায়। এবার নতুন করে শোনা যাচ্ছে বিয়ের প্রস্ততি নিচ্ছেন তারা।

সম্প্রতি বলিউডের বেশ কিছু গণমাধ্যম তাদের বিয়ের বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। সেগুলোতে দাবি করা হচ্ছে, ‘শেরশাহ’ জুটির বিয়ের প্রস্ততি নাকি পারিবারিকভাবে শুরুও হয়ে গেছে। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রার বাড়ি থেকে বের হতে।

যার পর থেকেই ধারণা করা হচ্ছে, নিজেদের বিয়ের পোশাকের ডিজাইন পছন্দ করতেই এই জুটি মণীষের বাড়িতে গিয়েছিলেন। যদিও তাদের দুজনকে একসঙ্গে নয় বরং আলাদা আলাদা বের হতে দেখা গেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উপস্থিত সাংবাদিকরা দুজনকেই আলাদা আলাদা বিয়েসংক্রান্ত প্রশ্ন করলে তারা এড়িয়ে যান। কিয়ারা হাসিমুখে গাড়িতে করে চলে গেলেও সিদ্ধার্থ ছিলেন চুপচাপ।

নিজেদের প্রেমের বিষয়টি অনেক আগেই খোলাসা করেছেন দুই তারকা। গণমাধ্যমে বেশ কয়েকবার দুজন কথাও বলেছেন। তবে নিজেদের ব্যক্তিগত জীবন পাবলিকলি কখনও প্রকাশ করতে চাননি এই জুটি। তাই কখনও একসঙ্গে বাড়ি কিনে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার বিয়ের প্রস্ততি নিয়ে সংবাদের শিরোনাম হলেন তারা।

তবে কিয়ারার পারিবারিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, অভিনেত্রী নাকি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নন। ক্যারিয়ারেই ফোকাস করতে চান অভিনেত্রী। তাহলে কি সব গুজব?

কিয়ারা-সিদ্ধার্থ দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আছেন। যার শুরু হয়েছিল ‘শেরশাহ’ সিনেমার সেট থেকে। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা পায়। পর্দা মাতিয়ে বাস্তবেও হিট জুটি হয়ে গেছেন দুজনে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading