পাটুরিয়া-আরিচা নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-আরিচা নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০০

প্রায় ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটের নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াশা কেটে গেলে এই দুই রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খালেদ নেওয়াজ।

তিনি বলেন, ‘কুয়াশা কেটে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা রুটের ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি এক ঘণ্টায় মধ্যে ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

আজ ভোর ৫টার দিকে ঘাট এলাকা কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচলের নৌ পথ দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading