পাঁচ পৌরসভা ও ৬৬ ইউপিতে চলছে ভোটগ্রহণ

পাঁচ পৌরসভা ও ৬৬ ইউপিতে চলছে ভোটগ্রহণ
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:০০

সারা দেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এসব উপকরণ।

পাঁচ পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading