৮ বছরের মধ্যে সড়কে সর্বোচ্চ প্রাণহানি

৮ বছরের মধ্যে সড়কে সর্বোচ্চ প্রাণহানি
ছয় হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ৯৫১ জন

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

বিদায়ী বছরে ছয় হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।

সোমবার (০২ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘যাত্রী কল্যাণ সমিতি’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, ‘দেশে সড়ক দুর্ঘটনায় ধারাবাহিক হত্যাকাণ্ড চলছে। এক বছর ছয়গুণ যান বেড়েছে। চলছে ৪০ লাখ ইজিবাইক।’

‘এক বছরে ৬০৬টি রেল দুর্ঘটনায় নিহত ৫৫০ ও আহত ২০১ জন। পুরো বছরে ২৬২ নৌ-দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত ও আহত ৩১৭ জন। এ ছাড়া নিখোঁজ ৭৪৩ জন। সব মিলিয়ে নৌ, সড়ক ও রেলপথে সাত হাজার ৬১৭ দুর্ঘটনায় ১০ হাজার জন নিহত এবং ১২ হাজার ৮৭৫ জন আহত হয়েছে’, বলেন তিনি।

গত আট বছরের মধ্যে ২০২২ সালে সড়কে সর্বোচ্চ সংখ্যক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানানো হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading