১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমে এখন ১২৩২

১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমে এখন ১২৩২

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৩

১২ কেজির সিলিন্ডার গ্যাসের (এলপিজি) দাম কমেছে ৬৫ টাকা। সোমবার (০২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

সোমবার বেলা সাড়ে ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল।

সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading