হাইকোর্টে জামিন পেলেন মির্জা ফখরুল-আব্বাস
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১০
পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন।
এ ছাড়া তাদের আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
পরে আদালত মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন।
ইউডি/এ

