‘বি ইয়োরসেলফ’

‘বি ইয়োরসেলফ’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫৯

নিজস্বতা বজায় রাখার ক্ষেত্রে আপস করতে নারাজ উরফি জাভেদ। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রেখেই ফের ক্যামেরার সামনে এলেন তিনি। মুখের সামনে ধরা সংবাদপত্র। তার ওপর বড় বড় করে কালো হরফে লেখা ‘বি ইয়োরসেলফ’।

কাগজের নিচে উঁকি দিচ্ছিল বক্ষযুগল। বাঁ দিক ঘেঁষে পাতার ট্যাটু, যা দেখেই চিনে নেওয়া যায় উরফিকে। তবে পোশাক যে একেবারেই পরেননি, তা নয়। নীল জিন্স পরা ছিলেন; চেইন খোলা। ছবিতে রঙের ভারসাম্য বজায় রাখতেই যে সেই বেশ, তা বুঝতে অসুবিধা হয় না অনুরাগীদের।

তবে কেউ কেউ বললেন, ‘ওটুকুরই বা কী দরকার ছিল?’

একজন আবার আরেক ধাপ এগিয়ে মন্তব্য করলেন, ‘সবটা দেখতে চাই। কাগজ সরান।’

কাগজ কি সরাবেন উরফি? এমনটি হলে যে বক্তব্যই সরে যায়! না, উরফি সব সময় বার্তা দিতেই আসেন। তার প্রতিটি ছবি কিংবা ভিডিওতে যেমন সৃজনশীল চিন্তাভাবনার ছাপ থাকে, তেমনই তার এই ছবিতেও ছিল বক্তব্যেও তীব্র ধার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading