সিনেমার প্রচারে বিএএফ শাহীন স্কুলে পরীমণি

সিনেমার প্রচারে বিএএফ শাহীন স্কুলে পরীমণি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত এই সিনেমাটি আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তির আগে ছবিটির প্রচারে অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে অংশ নিয়েছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। সেখানে উপস্থিত ছিলেন এ সিনেমার নায়িকা পরীমণি।

এ সময় বিএএফ শাহীনের শিক্ষার্থীদের হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখার আহ্বান জানিয়ে পরীমণি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ তোমাদের সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, আমাদের এ সিনেমাটা মূলদর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়ার ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলবো সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাবো।

সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত ছিলেন না তিনি। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দু’জন।

প্রচারের সময় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের পক্ষ থেকে বিএএফ শাহীনের ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়। এর সঙ্গে টিফিন ও পেন বক্স ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading