ইন্ডিয়ার মন্দিরে প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

ইন্ডিয়ার মন্দিরে প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার , ০৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৫৫

ইন্ডিয়ার একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটির এক পাইলট নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ইন্ডিয়ার মধ্যপ্রদেশ রাজ্যে একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে প্লেনটি বিধ্বস্ত ও হতাহতের এই ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জানুয়ারি) ইন্ডিয়ার বার্তাংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।

একজন কর্মকর্তা বলেন, মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং প্লেনে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন।

মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে পি প্যাটেল বলেন, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে আঘাত করার পর প্লেনটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

এই কর্মকর্তা জানিয়েছেন, প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলটের নাম ক্যাপ্টেন বিশাল যাদব (৩০)। এছাড়া এই ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট আনশুল যাদব আহত হন এবং পরে তাকে উদ্ধার করে সরকারি সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রেওয়া জেলার কালেক্টর মনোজ পুষ্প এবং পুলিশ সুপার ননবনীত ভাসিন ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে তারা আরও বিস্তারিত জানার অপেক্ষা করছেন বলে জেলা কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া এবং ওই এলাকায় বিরাজমান কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading