ব্যাঙ্গালুরু যাওয়ার পথে কলকাতায় ৯ বাংলাদেশি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:২০
কলকাতার হাওড়া স্টেশন চত্বর থেকে নয় বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় গোলাবাড়ি থানার পুলিশ দুটি গাড়ি আটক করে। ওই গাড়িতে ৯ বাংলাদেশি এবং এক ইন্ডিয়ান দালাল ছিলেন।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী ইন্ডিয়ান ওই দালালের সহযোগিতায় বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ৯ বাংলাদেশি নাগরিক ইন্ডিয়ায় অনুপ্রবেশ করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজের খোঁজে হাওড়া থেকে ট্রেনে তারা ব্যাঙ্গালুরু যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে মধ্যে ছয় জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা কীভাবে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি এড়িয়ে ইন্ডিয়ায় অনুপ্রবেশ করেছেন তা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
তাদেরকে গোলাবাড়ি থানায় জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তারকৃতদের আজ (মঙ্গলবার) হাওড়া আদালতে তোলার কথা রয়েছে।
ইউডি/এ

