বিপ্লবী রণেশ দাশগুপ্তের জন্মদিন আজ

বিপ্লবী রণেশ দাশগুপ্তের জন্মদিন আজ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক-সাহিত্যিক, প্রগতিশীল রাজনীতিবিদ রণেশ দাশগুপ্তের ১১১তম জন্মবার্ষিকী আজ।

প্রতিবছরের মতো এবারও পরম শ্রদ্ধাভরে তার দিনটি পালন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এর আগে দিবসটি উপলক্ষে সারা দেশে পাঠ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

এর আগে গত ৭ জানুয়ারি সারাদেশের মতো ঢাকার চারটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় পাঁচটি বয়সভিত্তিক বিভাগে অংশ নেয় কয়েকশ’ প্রতিযোগী।

বিভাগগুলো ছিল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (ক-বিভাগ), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ-বিভাগ), নবম থেকে দশম শ্রেণি (গ-বিভাগ), একাদশ থেকে দ্বাদশ শ্রেণি (ঘ-বিভাগ) এবং উন্মুক্ত (ঙ-বিভাগ)। রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত স্মরণসভায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে।

১৯১২ সালের ১৫ জানুয়ারি বর্তমানে ইন্ডিয়ার কলকাতায় জন্ম রণেশ দাশগুপ্তের। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি মরণোত্তর একুশে পদক ভূষিত হয়েছেন।

তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদীচীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি নিবাস দে।

আলোচক হিসেবে থাকবেন শিশু সাহিত্যিক আখতার হুসেন, শিক্ষাবিদ অধ্যাপক কাজী মদিনা, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার ঢাকা মহানগরের আহ্বায়ক বিমল মজুমদার, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading