ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে কৃষক: খাদ্যমন্ত্রী

ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে কৃষক: খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘গরিব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনা মূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল-আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে।’

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। ধুধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ছয়-সাত হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সরকার সামাজিক নিরাপত্তার আওতা আরো বাড়াবে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীরা শীতার্ত মানুষের কাছে এ শীতবস্ত্র পৌঁছে দেবেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading