নেপালে বিধ্বস্ত বিমানের ৪০ মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৩২

নেপালে বিধ্বস্ত বিমানের ৪০ মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৩২

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৫৫

নেপালে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রোববার (১৫ জানুয়ারি) নেপালের পোখারা থেকে কাঠমান্ডুগামী ওই বিমানে ৭২ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কাস্কি জেলার পোখরায় বিমানটি বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইন্সের এআরটি মডেলের বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা কাঠমান্ডু পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সুদর্শন বরতৌলা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা জানি না আদৌ সেখানে কেউ জীবিত আছেন কি না। উদ্ধার অভিযান চলছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading