নেপালে বিমান দুর্ঘটনা: ৭২ আরোহীর মধ্যে নিহত ৬৮
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১০
নেপালের পোখরায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত (রোববার বিকেল ৫টা) ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য কাঠমান্ডু পোস্ট।
ইয়েতি এয়ারলাইন্স বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চার জন ক্রু ছিলেন।
বিমানটিতে ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ছয় শিশুও রয়েছে। এছাড়া ৫৩ জন নেপালি, পাঁচ জন ইন্ডিয়ান, চার জন রুশ, দুজন জন কোরিয়ান এবং একজন আর্জেন্টিনার যাত্রী ছিলেন। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন করে যাত্রীও ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েতি বিমান সংস্থা।
বিমান দুর্ঘটনার পর ৩১টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বার্তা সংস্থা এএপিকে জানিয়েছে নেপালি পুলিশ। এছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়ে সেখানে আরও ৩৭ জনের মরদেহ পাওয়া যায়।
নেপালের সাংবাদিক দিলিপ থাপা ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভিকে বলেন, বিমানটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
এদিকে বিমান দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্ম কামাল দাহাল জরুরি এক মন্ত্রীসভা বৈঠক ডেকেছেন।
নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিটিনে কাঠমুন্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
ইউডি/এ

