দ্বিতীয় দিনে কত আয় করল ‘পাঠান’

দ্বিতীয় দিনে কত আয় করল ‘পাঠান’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০৫

পর্দায় চার বছরের অনুপস্থিতি শাহরুখ খানের আসনকে যে একটুও টলাতে পারেনি তার প্রমাণ ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির দিনই ইতিহাস সৃষ্টি করে আয়ের ঘরে তুলে নিয়েছিল ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিনও ছবিটির গতি ছিল অপ্রতিরোধ্য। ফলস্বরূপ দুই দিনেই ‘পাঠান’ ছাড়িয়ে গেছে এক শো কোটির ঘর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অনুমান করা হয়েছিল, দ্বিতীয় দিনে ৬০- ৬৫ কোটি টাকা সংগ্রহ করতে পারে ‘পাঠান’। কিন্তু হিসাব পাল্টে গেছে। সরস্বতী পূজা ও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি ছিল দেশটিতে সরকারি ছুটি। দিনটি উপভোগ্য করে তুলতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন কিং খানের নতুন সিনেমাটি দেখতে। ফলে খুব সহজেই এদিন ৭০ কোটি তুলে নিয়েছে ‘পাঠান’। এতে মুক্তির দুই দিনে এ ছবির আয় দাঁড়িয়েছে ১২৭ কোটি রুপি।

এদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ‘পাঠানে’র কাছে হেরেছে ‘কেজিএফ ২’। কেননা মুক্তির একদিন পর দক্ষিণি সিনেমাটি আয় করেছিল ৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘পাঠান যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তা এই ঝোড়ো গতি দেখেই বোঝা যাচ্ছে। বলিউড বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা তারা টুইটারে লিখেছেন, ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২৩৫ কোটি টাকা আয় করেছে।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।

এর আগে ছবির ‘বেশরম রঙ’ গান প্রকাশের পর হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনেন কট্টরপন্থী হিন্দু নেতারা। হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাহকে। তবে মুক্তির পর পাল্টে গেছে হিসেব নিকেশ। সকল বিতর্ক পায়ে ঠেলে শাহরুখ অনুরাগীরা ভোর থেকে হল দখল করেছিলেন। ফলস্বরূপ এরইমধ্যে পেয়েছে ব্লকবাস্টার তকমা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading