লেনদেনের শীর্ষে আইটি ও বীমা খাত
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি ও সাধারণ বীমা খাত।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ করে অবদান রয়েছে এই দুই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জীবন বীমা খাত ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওষুধ খাত ৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ, ভ্রমণ-অবকাশ খাতে পাঁচ শতাংশ, বস্ত্র খাতে চার শতাংশ, খাদ্য ও আর্থিক খাতে দুই শতাংশ লেনদেন হয়েছে।
অন্যদিকে, পাট, মিউচ্যুয়াল ফান্ড ও টেলিকমিউনিকেশন খাতে কোনো লেনদেন হয়নি।
ইউডি/এ

