রাতে পড়বে কুয়াশা, উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা

রাতে পড়বে কুয়াশা, উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে এ তথ্য।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও টেকনাফে ৩১ ডিগ্রী। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় বাতোসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading