কড়া নিরাপত্তা আর তল্লাশীর মধ্য দিয়ে সরব হচ্ছে সভাস্থল
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
দুপুর ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে আসছে শুরু করেন। নানা রঙে সজ্জিত হয়ে আর স্লোগানে স্লোগানে জনসভার মাঠে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
এই জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।

সকাল থেকেই পুলিশ, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যরা সাদা পোষাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। জনসভায় প্রবেশের আগে পুলিশ-র্যাব তল্লাসি চালিয়ে সভাস্থলে প্রবেশ করাচ্ছেন।
গেটে প্রবেশের আগে বাঁশ দিয়ে পৃথক লেন তৈরি করা হয়েছে, যাতে কেউ অরক্ষিতভাবে বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে। সেজন্য এই বাঁশের বেড়া ও লেন দেওয়া হয়েছে।

এছাড়াও রাজশাহী মহানগরীতে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও মহানগরীর ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাস, মিনিবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পার্কিং ও নেতাকর্মীদের সভাস্থলে যেতে আইন শৃঙ্খলাবাহিনী সহায়তা করছে।
ইউডি/এ

