‘টাকা ওয়ালা’ পাত্র খুঁজছেন রাইমা

‘টাকা ওয়ালা’ পাত্র খুঁজছেন রাইমা

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

টলিউড ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশ পার করে ফেলেছেন রাইমা সেন। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর আরও নতুন ওয়েব সিরিজ় ‘রক্তকরবী।’

তবে নাম ছাড়া রবি ঠাকুরের রক্তকরবীর সঙ্গে এই সিরিজের কোনও মিল নেই। সিরিজের প্রচারের ফাঁকেই নিজের মনের কথা বলে ফেললেন রাইমা।

নতুন সিরিজ় প্রসঙ্গে কথা বলতে বলতেই উঠে এল তার বিয়ের প্রসঙ্গ। ইন্ডিয়ান গণমাধ্যম আনন্দবাজারকে রাইমা বললেন, ‘আমি তো বিয়ে করতেই চাই। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

এক দিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে রাইমা। পাত্র খোঁজা কি এতই সহজ? কেমন পাত্র চাই তাঁর?

এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভাল মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে।

রাইমার বলেন, ‘ছেলের ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল, সবাইকে বলতে চাই।’

রাইমার কথায়, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading