রোববার রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

রোববার (০৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজস্ব সম্মেলন-২০২৩ ও রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকাল ১০টায় দুই দিনব্যাপী সম্মেলন ও এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব ভবন উদ্বোধন ও রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন, যা রাজস্ব সৈনিকদের দায়িত্ব পালনে অধিকতর অনুপ্রাণিত করবে।

দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনে রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে।

সম্মেলনে মতবিনিময় ও স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক সেবাগুলোর বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে।

একই সঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুগুলো সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading