জাপার ৬ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাপার ৬ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

জাতীয় পার্টির (জাপা) ছয় নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যেসব নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল, পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- লুৎফর রেজা খোকন (কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন (সিরাজগঞ্জ), আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) ও আব্দুল জলিল (সিরাজগঞ্জ)।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading