জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, শুনানি রোববার

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, শুনানি রোববার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয় বলে জানিয়েছেন আইনজীবী হেলাল উদ্দিন।

তিনি বলেন, আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিচারপতি মো. আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

গত ১৯ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল খারিজ করে দেন জেলা জজ আদালত। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জিএম কাদের।

এর আগে গত ১৩ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন সব্বোর্চ আদালত।

গত ২৯ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading