ঢাকায় বিএনপির পদযাত্রা স্থগিত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ঢাকায় বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় পদযাত্রার কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে মোবাইলে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় মহানগর দক্ষিণ বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিএনপির ঘোষিত কর্মসূচি বৃহস্পতিবার পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।
ইউডি/এ

