দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুটওয়্যার

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের নাম।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ১৬ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৪৬ কোটি ৩১ লাখ এক হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ০৯ কোটি ২৬ লাখ ২০ হাজার ২০০ টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। আর মুন্নু অ্যাগ্রোর ১২ দশমিক ৯৯ শতাংশ সর্বোচ্চ শেয়ারদর বাড়ায় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বীচ রিসোর্ট, ফাইন ফুডস, সোনালী পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির। আর ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading