প্রেমপত্র লিখে দিবে চ্যাটজিপিটি!

প্রেমপত্র লিখে দিবে চ্যাটজিপিটি!

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

বর্তমানে ভ্যালেন্টাইন উইক চলছে। এ সপ্তাহে বিভিন্ন দিবস রয়েছে। এর মধ্যে আলোচিত দিনটি হলো ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি ঘিরে বিশেষ মানুষকে নানা উপহারের সঙ্গে দেওয়া হয় ভালোবাসার বার্তা বা কার্ড। কিন্তু এখানেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়েন অনেকে।

প্রিয় মানুষকে মনের কথা বোঝাতে কীভাবে চিঠি লিখবেন, চিঠির শুরুটা কেমন হবে, উপমা হিসেবে কোন শব্দ ব্যবহার করবেন, এসব নিয়েই মূলত দ্বিধাদ্বন্দ্ব। যে কারণে মনের ভাব সেভাবে প্রকাশ করতে পারেন না অনেকে।

এবার এই কাজটি আপনাকে সহজেই করে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ্লিকেশন বা সফটওয়ার চ্যাটজিপিটি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, চ্যাটজিপিটি থেকে লিখিয়ে নেওয়া চিঠি মানুষের, না সফটওয়ার থেকে করা সেটা আলাদা করা বেশ কঠিন।

এ কারণে এবার বিশ্ব ভালোবাসা দিবসে অনেক পুরুষই তাদের প্রেমপত্র লেখার জন্য চ্যাটজিপিটি বেছে নেবেন বলে বলা হচ্ছে।

এ নিয়ে একটি জরিপ চালায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। জরিপে অংশ নেয়া ৪২ শতাংশ পুরুষ জানিয়েছেন, তারা ভালোবাসা দিবসে আবেগ ও ভালোবাসার চিঠি লেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করবেন।

৩২ শতাংশ জানিয়েছেন, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সফটওয়ারটি ব্যবহার করবেন তারা। আর ২০ শতাংশ জানিয়েছেন অলসতার জন্য সফটওয়ারটি তারা ব্যবহার করবেন।

সমীক্ষায় জরিপ করা প্রায় অর্ধেক পুরুষ স্বীকার করেছে, তারা আবেগ প্রকাশ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সফটওয়ারের সহায়তা নেবেন। কারণ তারা তাদের রোমান্টিক অভিব্যক্তির নিজস্ব ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তবে জরিপের অধিকাংশ পুরুষ ও নারীরা জানিয়েছেন, তারা যদি জানতে পারেন তাদের ভ্যালেন্টাইন বার্তাটি একটি সফটওয়ার দ্বারা লেখা হয়েছে তাহলে খুবই মর্মাহত হবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading