একজন চঞ্চল চৌধুরী

একজন চঞ্চল চৌধুরী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তার বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি।

‘পদাতিক’ নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছর শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটিতে মৃণালের চরিত্রে চঞ্চলের লুক। যা দেখে অবাক হন নেটিজেনরা।

এবার মৃণালের লুকে আরও কিছু ছবি প্রকাশ পেয়েছে চঞ্চলের। যা দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী এবং তার সহকর্মী বন্ধুরা।

ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর । অভিনেত্রী শাহনাজ খুশির ফেসবুক ওয়াল থেকে নেওয়া ছবি।

এমন চারটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বন্ধু চঞ্চলের এমন লুকে মুগ্ধতা প্রকাশ করে তিনি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে, গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু⁉ তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’

চঞ্চলের সেই ছবিগুলো পোস্ট করে চিত্রনায়িকা নূতন লেখেন, ‘পারফেকশনিস্ট। তোমাকে ভালোবাসি। তোমার ভক্ত।’ এরপর হার্ট ইমো দিয়ে লেখেন, ‘আমাদের চঞ্চল চৌধুরী।’

চঞ্চলের এই ছবিগুলো শেয়ার করা হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপেও। সেখানেও প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর । অভিনেত্রী শাহনাজ খুশির ফেসবুক ওয়াল থেকে নেওয়া ছবি।

তেমনই এক ফেসবুক গ্রুপে এক নেটিজন মন্তব্য করেন, ‘প্রথমে ভেবেছি প্রকৃত মৃণাল সেন বনাম চঞ্চল চৌধুরী। কিন্তু একটু খেয়াল করতেই স্তব্ধ, পুরাই ধামাকা। সেরার সেরা কিছু হতে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পুরাই মৃণাল সেন!’

চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে এমন অংসখ্য মন্তব্যে চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এদিকে বর্তমানে ‘পদাতিক’-এর শুটিংয়ে কলকাতায় রয়েছেন অভিনেতা। নিজের চরিত্র নিয়ে শুটিংয়ের ফাঁকে কথা বলেছেন সেখানকার সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে।

ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর । অভিনেত্রী শাহনাজ খুশির ফেসবুক ওয়াল থেকে নেওয়া ছবি।

চঞ্চল বলেন, ‘মৃণাল সেনের চরিত্রটি যেকোনো শিল্পীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। যে কোনো বায়োপিকেই দর্শক হুবহু মেলানোর চেষ্টা করে। কিন্তু আরও একজন মানুষের সঙ্গে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল। কিন্তু সৃজিত খুব সাহায্য করেছে। আমাকে অনেক মেটিরিয়াল দিয়েছে দেখার জন্য। তখন আমি আগ্রহটা বেশি পাই।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading