দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল সাত টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় আট টাকা ২০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ৫.৬৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১.৪৯ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এর ১.৪২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৩৩ শতাংশ, আনলি মায়ার্ন ডেয়িংয়ের ০.৯৭ শতাংশ, বিকন ফার্মার ০.৯২ শতাংশ, আমরা টেকনোলজিসের ০.৮৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ০.৭২ শতাংশ এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ০.৫০ শতাংশ দর বেড়েছে।
আজ ডিএসইতে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে, ১৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ইউডি/এ

