নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে উত্তাল ইসরায়েল
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে টানা সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভে উত্তাল ইসরায়েল।
রাজধানীসহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহরের রাজপথ ছিল লোকে লোকারণ্য। তেল আবিব ছাড়াও গুরুত্বপূর্ণ সব শহরের হাইওয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।
বিভিন্ন এলাকার অস্থায়ী মঞ্চ থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর ২০১২ সালের একটি ভিডিও প্রচার করা হয়। যেখানে তিনি বলেছিলেন, ‘আইনের সংস্কার মানে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ।’
বিক্ষোভকারীদের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করছে সরকার। একই সঙ্গে স্বৈরাচার কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
নেতানিয়াহু সরকারের প্রস্তাব, যে কোনো আইন পাস বা নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবেন না আদালত। আর তাতেই ক্ষুব্ধ ইসরায়েলিরা।
ইউডি/এ

