পুতিনের অভিযোগ অযৌক্তিক: আমেরিকা

পুতিনের অভিযোগ অযৌক্তিক: আমেরিকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০৬

রাশিয়ার ইউক্রেন অভিযান এক বছর পূর্ণ হওয়ার দুদিন আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে বাৎসরিক ভাষণ দেন পুতিন। এতে ইউক্রেনসহ যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমাদের প্রতারণার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন তিনি। ইউক্রেনে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরই দায়ি করেন পুতিন।

পুতিনের ভাষণের কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কই, রাশিয়ায় তো কেউ হামলা চালাতে যাচ্ছে না। রাশিয়া ইউক্রেন বা অন্য কোনো শক্তি থেকে হামলার হুমকিতে আছে, এমনটা প্রচার করাটাই অদ্ভুত, অযৌক্তিক।’

ইউক্রেন যুদ্ধের জন্য যথারীতি পুতিনকেই দায়ি করে সুলিভান বলেন, ‘এ যুদ্ধে পুতিনকে কেউ বাধ্য করেনি। তিনিই এটা বেছে নিয়েছেন। তিনি না চাইলে এ যুদ্ধ হতো না। এখন তাকেই এ যুদ্ধ শেষ করতে হবে।’

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে পোল্যান্ডে তিন দিনের সফরে থাকা জো বাইডেন মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের এক বছর উপলক্ষে ভাষণ দেবেন।

বাইডেনের ভাষণের আগে দেশটির রাজধানী ওয়ারসতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলিভান বলেন, ‘না, ভাষণে ইউক্রেন যুদ্ধ কূটনৈতিক সহায়তায় কীভাবে শেষ হতে পারে, তার সুনির্দিষ্ট কোনো রূপরেখা হাজির করবেন বাইডেন। তিনি বরং গণতন্ত্র এবং স্বৈরাচারী শাসনের মধ্যে চলমান বৈশ্বিক সংগ্রামকেই জোরালোভাবে তুলে ধরবেন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading