প্রথম ঘণ্টায় ৭১ কোটি টাকার লেনদেন

প্রথম ঘণ্টায় ৭১ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ ফেব্রুয়ারি) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে তিন কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading