বোমা বিস্ফোরণে মালিতে ৩ শান্তিরক্ষী নিহত

বোমা বিস্ফোরণে মালিতে ৩ শান্তিরক্ষী নিহত

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

মালির সঙ্গোবিয়া গ্রামের কাছে একটি সাপ্লাই বহরে সড়কের পাশে রাখা একটি বোমা বিস্ফোরণে জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। জাতিসংঘের বরাতে আমেরিকান বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতিসংঘের মিনাসমা মিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের পক্ষ মালির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে মিনাসমা মিশনকে সহযোগিতা ও হামলাকারীদের বিচার করার জন্য।

টানা নবম বছর মালিতে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানুয়ারিতে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে দেশটিতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা ১৬৮ জন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading