বিএনপি দেশের রাজনীতির ‘বিষফোঁড়া’: ওবায়দুল কাদের

বিএনপি দেশের রাজনীতির ‘বিষফোঁড়া’: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বিএনপি দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নয়, বারবার শহীদ মিনারকে অপমান ও রক্তাত্ত করেছে বিএনপি।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রভাষা আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১৯৫৩ সালে অনেকগুলো মাইলফলক ১৯৬২, ৬৬ সালের ছয় দফার আন্দোলন, শিক্ষা আন্দোলন, মার্শাল ল বিরোধী আন্দোলন আইয়ুব খানের, তারপর ঊনসত্তরের ছাত্র জনতার আন্দোলন, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যে পাটাতনের উপর আমাদের স্বাধীনতা, স্বাধীনতার পাটাতন নির্মিত হয়েছিল ৫২ সালে এবং সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পায় একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর সেই সোহরাওয়ার্দী উদ্যানে।

‘তিনি বাঙালি জাতির স্বতঃস্ফূর্ত জাতিসত্তার ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকেই আমাদের স্বাধীনতার সংগ্রামের সূচনা। সেখানেই পূর্ণতা পায় আমাদের স্বাধীনতা।’

তিনি বলেন, ‘আজকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, ভাষা আন্দোলনের নেতৃত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধুর নাম অনেকে মুছে ফেলতে চায়। এই ভাষা আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু ১৯৪৮ সালে। তার নেতৃত্বে ভাষা আন্দোলন। বারে বারে জেলে গেছেন। কি জন্য গেছেন? ভাষা আন্দোলনের জন্য।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, আমাদের ভাষা আন্দোলনের কেন্দ্রিয় শক্তি ছিলেন বঙ্গবন্ধু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মূল যিনি ছিলেন এর মূল পেছনের পটভূমি এবং বাস্তবায়ন প্রক্রিয়া যিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘রাষ্ট্রভাষা বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এটাই হচ্ছে ইতিহাস।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading