লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৫৫ লাখ ৯২ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৭৭ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা।

আর এক কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের বাজার দর ৬১ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সী পার্ল রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, এপেক্স ফুটওয়্যার এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারীজ লিমিটেড।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০০টি কোম্পানি মধ্যে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি। এর মধ্যে ১৮২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৫৩ কোম্পানির শেয়ারদর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading