ব্রিটেনে সবজি সংকট

ব্রিটেনে সবজি সংকট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

ফল ও সবজির তীব্র সংকটে পড়েছে ব্রিটেন। একসঙ্গে বেশি পরিমাণ সবজি কিনতে বারণ করা হচ্ছে ব্রিটেনজুড়ে। সংকট তীব্র হয়েছে টমেটো ও শসার ক্ষেত্রেও। সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন (এনএফইউ)।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউরোপ ও আফ্রিকায় চলমান বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চল থেকে ব্রিটেনে কিছু ফল ও সবজি আসা কমে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা গ্রিনহাউসে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন। সেখান থেকেও সরবরাহ কম হচ্ছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রিটেনে টেসকো, আসডা, মরিসনস ও আলডির মতো বড় বড় সুপারশপগুলো নির্দিষ্ট কিছু সবজি ও ফল কেনার ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে।

টেসকো এবং আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা একবারে তিনটির বেশি টমেটো, মরিচ ও শসা কিনতে পারবেন না।

আসডা কর্তৃপক্ষ বলেছে, তিনটির বেশি লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনা যাবে না।

আর মরিসনস কর্তৃপক্ষ বলেছে, একজন ক্রেতা দুটির বেশি টমেটো, শসা, লেটুস কিংবা গোলমরিচ কিনতে পারবেন না।

পরিবেশমন্ত্রী জনগণকে পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমানে কমে এসেছে পেঁয়াজ সরবরাহও। এর মধ্যে বেশকিছু সুপারমার্কেট থেকে পেঁয়াজের ঘাটতির খবর প্রকাশিত হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading