দর বৃদ্ধির শীর্ষে জেনারেল ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আগের কার্যদিবস সোমবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর চার টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসই’র দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.৩০ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭.৪৩, মেট্রো স্পিনিংয়ের ৭.২২, প্রগতি ইন্সুরেন্সের ৬.৯৬, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৫০, এডিএন টেলিকমের ৬.৪৩, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৬.১৪, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫.০৯ এবং ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।

আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির দর বেড়েছে, ৫৭টির কমেছে এবং ১৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading