দর পতনের শীর্ষে আলহাজ টেক্সটাইল

দর পতনের শীর্ষে আলহাজ টেক্সটাইল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে আলহাজ টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আগের কার্যদিবস সোমবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩ টাকা ৮০ পয়সা।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৫০ পয়সা বা ১.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৭, সাভার রি- ফ্রাক্টোরিসের ০.৯৬, ফাইন ফুডসের ০.৯৬, এম্বি ফার্মার ০.৯৬, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের ০.৯৬, এ্যালেক্স স্পিনিংয়ের ০.৯৬, সানলাইফ ইন্সুরেন্সের ০.৯৩ এবং শামপুর সুগার মিলস লিমিটেডের ০.৯৩ শতাংশ দর কমেছে।

আজ লেনদেনে অংশ নেওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭ টির দর বেড়েছে, ৫৭টির কমেছে ও ১৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading