ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির আধিপত্য
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৯ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স,মেঘনা লাইফ ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, আলহাজ টেক্সটাইল এবং মেট্রো স্পিনিং।
আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি সাত লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।
জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯ কোটি ১৮ লাখ ৬৫ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের আট কোটি ৩৮ লাখ ৩০ হাজার, সি পার্ল হোটেলের সাত কোটি ৯০ লাখ আট হাজার, আলহাজ টেক্সটাইলের সাত কোটি ৫৮ লাখ ৫৯ হাজার এবং মেট্রো স্পিনিংয়ের চার কোটি দুই লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো গ্রীন শুকুকের তিন কোটি ৬৯ লাখ ৭৩ হাজার, স্কয়ার ফার্মার দুই কোটি সাত লাখ ৯৬ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের এক কোটি ৮৫ হাজার ৬৭ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের এক কোটি ৭৮ লাখ ৯২ হাজার এবং এডিএন টেলিকমের এক কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

