শেয়ারবাজারে ১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট  ১৫:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে ১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২৫০ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৯ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২২২৫ ও ১৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading