চার মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে

চার মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০

গত ১৯ ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার।সেই ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

সোমবার (৬ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এর ফলে, চলমান মৌসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না।

পিএসজির বিবৃতিতে বলা হয়, “বিশেষজ্ঞরা সবকিছু ভালোভাবে পর্যালোচনার পর নেইমার জুনিয়রের অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন। দোহায় আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।”

এদিকে, এমন খবরেও নিজের মনোবল হারাননি নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেন, “আরও শক্তিশালী হয়ে ফিরব।”

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন নেইমার। বিশ্বকাপের আগে ভালো ফর্মেও ছিলেন। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করে সমালোচনার মুখে পড়েন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading