পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ

পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেন দেশটির সাবেক এই তারকা ব্যাটার।

পাকিস্তানি গণমাধ্যমের দাবি, মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে পেতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এখনো কোনো সমাধান না হওয়ায় বিকল্প পথ বেছে নিয়েছে পিসিবি। সে কারণে আপাতত মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিচ্ছে বোর্ড। তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে থাকছেন বেশ কিছু স্থানীয় কোচ।

এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।

গত মাসে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, মিকি আর্থারের সঙ্গে ৮০ শতাংশ কথাবার্তা হয়েছে। সেই ঘোষণা আসবে দ্রুত। কিন্তু এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি বোর্ড।

গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

২৫ মার্চ শারজাহতে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading