দর পতনের শীর্ষে ন্যাশনাল ফিড মিল

দর পতনের শীর্ষে ন্যাশনাল ফিড মিল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের।

আগের কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স ৪.৩৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৩২, ফারইস্ট ফাইন্যান্সের ৩.২৭, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৩.০৪, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৩.০৩, বিডি থাই এ্যালুমিনিয়ামের ২.৯৬, খান ব্রাদার্সের ২.৯১, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ২.৮৩ এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৮৯ শতাংশ দর কমেছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ১১৫ টির কমেছে ও ১৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading