ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং বারাকা পাওয়ার। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের চার কোটি ৯৮ লাখ ৬০ হাজার, এডিএন টেলিকমের তিন কোটি ৯৮ লাখ ৮৩ হাজার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের তিন কোটি ৫৬ লাখ সাত হাজার এবং বারাকা পাওয়ারের দুই কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের এক কোটি ৯১ লাখ ৪৮ হাজার, সালভো কেমিক্যালের এক কোটি ৭৩ লাখ ৪১ হাজার, স্কয়ার ফার্মার এক কোটি ৩৯ হাজার ৭৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের এক কোটি ৩৭ লাখ ৯১ হাজার, রংপুর ডেইরির এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার, এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এক কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

