দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আগের কার্যদিবস বুধবার (১৫ মার্চ) মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৮৮৪ টাকা ৬০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৯৩১ টাকা ২০ পয়সা পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৬০ পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৪.৯২ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৪.৫১, সি পার্ল হোটেলের ৪.২৯, ইস্টার্ন হাউজিংয়ের ৪.১৭, আনলিমায়ার্ন ডেয়িংয়ের ৩.৪৮, জেএমআই হসপিটালের ৩.২৩, শাইনপুকুর সিরামিকসের ২.৭৭, এডিএন টেলিকমের ২.৪০ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ২.৩৭ শতাংশ দর বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, ৫৯টির কমেছে ও ২০৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ইউডি/এ

