সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি আট লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫০ লাখ এক হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো মেঘনা লাইফ, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিডকম, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading