ব্যাংকের টাকা ডাকাতি, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

ব্যাংকের টাকা ডাকাতি, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ কথা বলেন।

তিনি জানান, সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির টাকায় কেনা একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে আট কোটি ১০ লাখ টাকা।

ডিবি প্রধান আরও জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। তার কাছে নকল চাবি ছিল। এ ঘটনায় সাত জন ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মোট গ্রেপ্তার করা হয় ১২ জনকে।

এ ঘটনায় সাত জন ডাকাতির সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ডিবি।

এর আগে গত ৯ মার্চ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading