জানা গেল শেহনাজ গিলের ফিটনেস রহস্য

জানা গেল শেহনাজ গিলের ফিটনেস রহস্য

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অত্যন্ত স্বাস্থ্যসচেতন। তার ফিটনেস রহস্যের মূলে রয়েছে খাদ্যাভ্যাস। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে শেহনাজ তার দিনের রুটিন জানিয়েছেন।

শেহনাজের দিন শুরু হয় ঘুম থেকে উঠে এক কাপ চা আর হলুদ ভেজানো পানি খেয়ে। এরপর তিনি আপেল সিডার ভিনেগার মেশানো পানি পান করেন।

তার সকালের নাশতায় থাকে ছোলা, দোসা অথবা মেথির পরোটা। তার সকালের নাশতায় থাকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। শেহনাজ জানান, তার ৭০ শতাংশ ফোকাস থাকে খাদ্যের দিকে।

পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি শেহনাজ পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া এতে স্ট্রবেরি ও শসা যোগ করে সারা দিন পান করেন। শেহনাজ তার ত্বকের জন্য এটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন।

শেহনাজ বলেন, ওজন কমানোর জন্য কঠোর ডায়েট কিংবা প্রতিদিন জিমে যাওয়া অপরিহার্য নয়। একজন মানুষ ঘরে বসেও কার্যকরভাবে ওজন কমাতে পারেন।

হাসিখুশি স্বভাব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে এর মধ্যেই নজর কেড়েছেন শেহনাজ। ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের ঘনিষ্ঠতার সূত্র ধরে এবার বলিউডেও পা দিতে চলেছেন।

রিয়্যালিটি শো ‘বিগ বস’ দিয়ে নাম কামানো শেহনাজ এবার সালমানের সঙ্গে তার সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আগামী ২১ এপ্রিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading