বুধবার স্পট মার্কেটে যাচ্ছে লাফার্জহোলসিম
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বুধবার (২২ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৩ মার্চ, বৃহস্পতিবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। লাফার্জহোলসিমের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মার্চ, সোমবার।
রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/এ

