দুদকের মহাপরিচালক হলেন মোকাম্মেল হক

দুদকের মহাপরিচালক হলেন মোকাম্মেল হক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাম্মেল হক।

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের যুগ্মসচিব মোকাম্মেলকে প্রেষণে নিয়োগ দিয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশ বলা হয়েছে।

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একজন চেয়ারম্যান, দুইজন কমিশনার, একজন সচিব ও আটজন মহাপরিচালক আছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading