ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য পাঁচ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সায়। যা আগের বছর ছিল ১৭ টাকা ৩০ পয়সা।

আগামী ২৫ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৩ দশমিক ২৮, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৪৭ দশমিক ৪।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading